ভাইকে অটো থেকে ধাক্কা দিয়ে বোনকে ধর্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

ভাইকে অটো থেকে ধাক্কা দিয়ে বোনকে ধর্ষণ



জেলা প্রতিনিধিঃ



 সিলেট নগরীর জালালাবাদে অটোরিকশায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোচালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় এ ঘটনা ঘটে।


জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী তরুণীর বাড়ি ছাতকের দোয়ারাবাজার এলাকায়। মঙ্গলবার রাতে সিলেট থেকে তার ভাইয়ের সঙ্গে বাড়ি যাচ্ছিলেন। জালালাবাদের জাঙ্গাইল সিএনজি পাম্পের কাছে আসার পর চালক গাড়ি নষ্ট হয়ে গেছে জানিয়ে ঐ তরুণীর ভাইকে গাড়িতে ধাক্কা দেওয়ার কথা বলে গাড়ি থেকে নামায়।


ওসি নাজমুল হুদা জানান, ভুক্তভোগীর ভাই গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেওয়ার সময় চালক ঐ তরুণীসহ অটোরিকশা নিয়ে চলে যায়। অনেক ছোটাছুটি করেও বোনের খোঁজ না পেয়ে ভুক্তভোগীর ভাই জালালাবাদ থানায় জানান। তাৎক্ষণিক পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে জাঙ্গাইল সিএনজি পাম্পের পাশের একটি নির্জন অন্ধকার জায়গা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।





তিনি আরো জানান, অটোচালক ঐ তরুণীকে ধর্ষণ করেছে বলে জানা গেছে। ঐ ঘটনার পর চালককে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here