কুয়েট শিক্ষার্থীর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

কুয়েট শিক্ষার্থীর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা


 




জেলা প্রতিনিধিঃ



খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থী সুব্রত কুমার (১৯) হতাশাগ্রস্ত হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে খুলনার খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙা এলাকায় যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। নিহত সুব্রত কুমার টাঙ্গাইলের চন্দ্র কুমার পালের ছেলে।


খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে হতাশাগ্রস্ত হয়ে যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কুয়েট ছাত্র সুব্রত কুমার আত্মহত্যা করেছে। ২টার দিকে তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, সুব্রত ছিল আর্কিটেকচার বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। খবর শুনে ওই বিভাগের শিক্ষকদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

Post Top Ad

Responsive Ads Here