টাকার মালা দিয়ে ইউপি সদস্যকে বরণ করে নিলেন এলাকাবাসী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

টাকার মালা দিয়ে ইউপি সদস্যকে বরণ করে নিলেন এলাকাবাসী




সালথা প্রতিনিধি:


ফরিদপুরের সালথা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নবনির্বাচিত সদস্যকে টাকার মালা দিয়ে বরণ করেছে এলাকাবাসী। নির্বাচিত ইউপি সদস্যের নাম মোঃ আক্কাচ আলী আক্কাচ। তিনি উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।


মঙ্গলবার (১৬ নভেম্বর) বিজয় মিছিল নিয়ে গৌড়দিয়া গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় বের হলে গ্রামবাসী তাকে টাকার মালা ও ফুলের মালা দিয়ে বরণ করে। মালায় প্রায় ১ লক্ষ টাকা ছিল বলে ইউপি সদস্যের ছেলে মোঃ লিটন জানায়। জানা গেছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৬৮২ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আক্কাচ আলী আক্কাচ।


ইউপি সদস্যের ছেলে মোঃ লিটন বলেন, আমার পিতা মোঃ আক্কাচ আলী আক্কাচ ৬নং আটঘর ইউনিয়ন পরিষদের ৪ ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করে তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থীকে ৩০০ ভোটে হারিয়ে পাস করেছেন। এলাকাবাসী তাকে টাকার মালা দিয়ে বরণ করে নিয়েছে।


মোঃ আক্কাচ আলী আক্কাচ সংবাদমাধ্যমকে বলেন, আমি মেম্বার নির্বাচিত হওয়ার আগেও মানুষের বিপদে-আপদে ছুটে গিয়েছি। যে কারণে এলাকাবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। আজ বিজয় মিছিল বের করলে এলাকাবাসী টাকার মালা উপহার দিয়েছে। পরে গুনে দেখি প্রায় ১লক্ষ টাকা হয়েছে। এলাকাবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ।

Post Top Ad

Responsive Ads Here