আলফাডাঙ্গায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

আলফাডাঙ্গায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার


 


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ



ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় (২৩ ডিসেম্বর ) ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। 

 মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আলফাডাঙ্গার থানার অফিসার ইন চার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংঘাত এড়াতে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ৫টি ঢাল, ৬টি টেঁটা, ৪টি বড় আকারের রামদা, ৯টি বল্লম, ২ টি শাবলসহ বাঁশের লাঠি উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন, আগামী ২৩ ডিসেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।এছাড়া আগামী ২০ নভেম্বর পাচুড়িয়া ইউনিয়নের লোকজন তাদের এলাকায় থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র পুলিশের নিকট জমা দিবেন বলে জানান।

Post Top Ad

Responsive Ads Here