দেশে একদিনে করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১

দেশে একদিনে করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু






 দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৮ জনে। গতকাল সোমবার ৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিলো। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে, সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২৭ হাজার ৯২৬ জনে। ওই সময়েই নতুন 

করে করোনা শনাক্ত হয় ২৩৪ জনের শরীরে। তখন মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে।



উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here