জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে একটি প্রাইভেট হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনে একদিনের নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার রাতে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ সময় শিশু সন্তানকে হারিয়ে হাসপাতালের সামনে মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে ঘটনার পরপরই একটি পক্ষ বিষয়টি ধামা চাপা দিতে তৎপর হয়ে উঠে ।
সজনরা জানান, উপজেলার আগানগর ইউপির রাধানগর গ্রামের মানিক মিয়ার স্ত্রী তার নিজ বাড়িতে সোমবার সকালে নবজাতক একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। জন্মের পর থেকেই নবজাতকের কান্না কিছুতেই থামছেনা ।
শিশুটির কান্না থামাতে না পেরে সন্ধায় শিশুটিকে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত নার্স শিশুটিকে অক্সিজেনের ব্যবস্থা করে একটি ইনজেকশন পুশ করে।
স্বজনদের দাবি ইনজেকশন পুশ করার ৩০ মিনিটের মধ্যেই শিশুটির নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে নার্সদের দাবি ৩ ঘণ্টা পর শিশুটি মারা যায়। তবে এই ঘটনার পর অভিযুক্ত নার্স ও হাসপাতালের কর্তৃপক্ষ কাউকেই রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করেও পাওয়া যায়নি। বিষয়টি নিহত শিশুর পরিবারসহ সাংবাদিকদের সঙ্গে আপোষ মীমাংসার চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।
হাসপাতালের ম্যানেজার সাইদুর রহমান বলেন, ভূমিষ্ট হত্তয়ার পর থেকে নবজাতকের কান্না থামছিলো না তাই তার স্বজনরা সন্ধায় হাসপাতালে ভর্তি করে। পরে তাকে অক্সিজেন লাগানো হয়। তাকে একটি এন্টিবায়োটিক ইজেকশন পুশ করার ৩ ঘণ্টা পর শিশুটি মারা যায়। এখানে কোনো ভুল চিকিৎসা করা হয়নি। নব জাতকটি উপজেলার আগানগর ইউপির রাধানগর গ্রামের মানিক মিয়ার সন্তান।
