টাঙ্গাইল-৭ আসনের এমপি মৃত্যুবরণ করেছেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১

টাঙ্গাইল-৭ আসনের এমপি মৃত্যুবরণ করেছেন




জেলা প্রতিনিধিঃ




 টাঙ্গাইল-৭ আসনের এমপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমপি একাব্বরের স্ত্রী ঝর্ণা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, এমপি একাব্বর হোসেন দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ১৬ অক্টোবর তিনি ব্রেনস্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


১৯৬৫ সালের ১২ জুলাই মির্জাপুর উপজেলার পোষ্টাকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন একাব্বর হোসেন। তার বাবার নাম ওয়াজউদ্দিন এবং মাতার নাম রোজিনা বেগম। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান এবং ১৯৭৮ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ আসনের এমপি নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে এমপি নির্বাচিত হন। এছাড়া জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন একাব্বর হোসেন।

Post Top Ad

Responsive Ads Here