ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক বিধবা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক বিধবা


 


জেলা প্রতিনিধিঃ



ময়মনসিংহের নান্দাইলে নিপা আক্তার নামে এক বিধবা ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। শনিবার বিকেলে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মৃত নারী নান্দাইল পৌর শহরের ঝালুয়া মহল্লার শাহীন ভূইয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, নিপা খুবই শান্ত স্বভাবের ছিল। নিজ বাড়ি ও প্রতিবেশীদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। তার স্বামী প্রায় তিন বছর আগে মারা যায়। তখন থেকেই সে মানসিক অশান্তিতে ভোগছিল। প্রায় সময়েই তার শাশুড়িকে বলতো আমি বাঁচব না। আমার সংসার ভালো লাগে না। কিছুদিন আগে একবার বিষ পান করেছিল। তখন তাৎক্ষণিক চিকিৎসা পাওয়ায় সুস্থ হয়ে উঠেছিল। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, তারা লেখাপড়া করে। শনিবার দুপুরের পর পরিবারের সবার অজান্তে রান্না ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। 


একপর্যায়ে তার মেয়ে খুঁজে না পেয়ে রান্না ঘরে ঝুলতে দেখে চিৎকার দেয়। এ সময় বাড়ির অন্যরা ছুটে এসে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

Post Top Ad

Responsive Ads Here