ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত


 




জেলা প্রতিনিধিঃ



ফেনীর মুহুরীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক নূর উদ্দিন ও তার স্ত্রী আকলিমা আক্তার।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নূর উদ্দিন ও আকলিমা মোটরসাইকেলে বারইয়ারহাট থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। ঐ সময় আকলিমার ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এক পর্যায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই মহাসড়কে পড়ে যান। ঐ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।


মুহুরীগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here