যোগাযোগ মাধ্যম হিসেবে লাশবাহী অ্যাম্বুলেন্স একমাত্র ভরসা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৬, ২০২১

যোগাযোগ মাধ্যম হিসেবে লাশবাহী অ্যাম্বুলেন্স একমাত্র ভরসা


  






সময় সংবাদ ডেস্কঃ


জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে সারাদেশের মতো বগুড়াতেও বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস-ট্রাক চলাচল। এ সুযোগে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীবহন করছে অ্যাম্বুলেন্স। এছাড়া অভ্যন্তরীণ সড়ক দখলে নিয়েছে সিএনজি চালিত অটোরিকশা। যাত্রীদের কাছ থেকে সুযোগ মতো দ্বিগুণ ভাড়াও আদায় করছেন এসব অটো চালকরা।

শুক্রবার সকাল ৬টা থেকে পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ মালিক শ্রমিকরা। শনিবার পর্যন্ত এসব যান বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।


শনিবার সকালে বগুড়ার কেন্দ্রীয় বাসটার্মিনাল চারমাথা এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রীবাহী কোনো পরিবহন না পেয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সে চেপে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকেই। ঢাকা-বগুড়া যাতায়াতের সাধরণত (ননএসি) সিট প্রতি ভাড়া গুনতে হয় ৩৫০ টাকা। কিন্তু অ্যাম্বুলেন্সে সিট প্রতি নেয়া হচ্ছে ১ হাজার টাকা।


আহসান হাবীব নামে এক অ্যাম্বুলেন্স যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমি ঢাকা থেকে বগুড়ায় এসেছি ৩৫০ টাকা ভাড়া দিয়ে। এখন যেতে হচ্ছে ১ হাজার টাকা খরচ করে। তাও লাশবাহী অ্যাম্বুলেন্সে। বাড়তি টাকা খরচ করে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। বিপদে পড়ে লাশবাসী অ্যাম্বুলেন্স এখন ভরসা। মনে হচ্ছে বগুড়ায় বাড়িতে এসেই ভুল করেছি।



অ্যাম্বুলেন্সের আরেক যাত্রী আরিফ তালুকদার। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, চারদিন আগে বাড়ি (বগুড়া) এসেছিলাম। এখন কর্মস্থল ঢাকাতে যেতে হবে। বাস চলাচল বন্ধ, কিন্তু যেকোনো উপায়ে আমার ঢাকাতে যেতেই হবে। একারণে অ্যাম্বুলেন্সেই বেশি ভাড়া দিয়ে যাচ্ছি।


অ্যাম্বুলেন্স চালক রাসেল ও বাবু জানান, আমরা খুব একটা বেশি ভাড়া নিচ্ছিনা। ঢাকাতে অ্যাম্বুলেন্স রিজার্ভ গেলে এরকম ভাড়াই দিতে হয়। আমাদের গাড়িতে তো আর অনেক যাত্রী নিতে পারছি না। ওই হিসাবে ভাড়া ঠিকই আছে।


শনিবার দুপুরে বগুড়া বনানী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, শতাধিক মানুষ যানবাহনের জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে সাগর হোসেন বলেন, আমি সিরাজগঞ্জ জেলায় যাব। এক ঘণ্টা ধরে এখানে যানবাহনের জন্য অপেক্ষা করছি। অটোরিকশা ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে। অটোরিকশা গেলে কয়েক দফায় যানবাহন পরিবর্তন করতে হবে। এতে দ্বিগুণ খরচ হবে। জানি না কপালে কি আছে?


জাহিদ হাসান নামে আরেকজনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমি বগুড়া ধুনট উপজেলায় যাব। বাসেই সেখানে যাতায়াত করি। কিন্তু আজ বাস নেই। যেতে হবে অটোরিকশায়। তবে বাস বন্ধ থাকার সুযোগে অটো চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। অটো চালকরা দ্বিগুণ ভাড়াও আদায় করছেন।


ডিজেল ও কোরোসিন তেলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে ১৫ টাকা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকেই কার্যকর হয়েছে ডিজেল ও কেরোসিনের নতুন দাম। । ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পরে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ মালিক শ্রমিকরা। শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।  

Post Top Ad

Responsive Ads Here