ফরিদপুর জেলা পূজা কমিটির সাধারন সম্পাদক পদ থেকে অরুনকে অব্যাহতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৬, ২০২১

ফরিদপুর জেলা পূজা কমিটির সাধারন সম্পাদক পদ থেকে অরুনকে অব্যাহতি

 


ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক অরুন মন্ডলকে অব্যাহতি প্রদান করেছে জেলা পূজা উদযাপন পরিষদ এর এক জরুরী সভা থেকে। শনিবার সকাল ১১টায় ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 





জেলা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পি.কে সরকার প্রবোধ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর এক সভায় তার বিরুদ্ধে আনীত ৪টি অভিযোগের কারন দর্শানোর চিঠি দেয়া হয়। পরপর দেয়া দুটি চিঠির একটি চিঠিরও জবাব বা গুরুত্ব তিনি না দিয়ে বিভিন্নভাবে আরো সমস্যা তৈরি করেন। এই সকল বিষয় নিয়ে জেলা পূজা কমিটি শনিবার সকাল ১১টায় ভার্চুয়াল সভা আহবান করলে সেখানে উপস্থিত থাকা সকল সদস্য একমত হন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর সকলের মতামতে সংগঠনের নীতি ও নিয়ম পরিপন্থী কার্য বলে তাকে পূজা কমিটির ধারণকৃত-সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন সভায় উপস্থিত থাকা সভাপতি ড. যশোদা জীবনের কাছে। উল্লেখ্য, অভিযোগের বিষয়টি গঠনতন্ত্রের ৭(ছ) ধারায় সুস্পষ্ট লঙ্খন এবং বিষয়টি বেদনাদায়ক হলেও সদস্যদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। একই সাথে আজ থেকে সৃষ্ট শূন্য পদের সাময়িকভাবে ১নং যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক শ্রী ননী গোপাল রায়কে স্থলাভিষিক্ত করা হয়েছে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পদে। 


সভায় নেয়া সিদ্ধান্ত বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি/সাধারন সম্পাদক বরাবর সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here