করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি


 


সময় সংবাদ ডেস্কঃ


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।


শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন।


গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here