চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত সময়ে শেষ করার নির্দেশ- সিটি মেয়র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত সময়ে শেষ করার নির্দেশ- সিটি মেয়র




ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ


রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ ও ঠিকাদারদের সাথে উন্নয়ন অগ্রগতি পর্যালোচনা সভা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রদান করেন রাসিক মেয়র।


সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির আওতায় ইতোমধ্যে ৯০১ কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। যার অনেকগুলি কাজ চলমান রয়েছে। অনেকগুলি কাজ অতি দ্রুততম সময়ে শেষ হবে। ওয়ার্ড পর্যায়ে অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলছে। মহামারি করোনা ও বর্ষার কারণে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটেছে। আগামী কয়েক মাস নগরজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে। সভা থেকে দ্রুত সময়ের মধ্যে চলমান এসব উন্নয়ন কাজ শেষ করতে প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র। সভায় রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, বুধপাড়ায় আরেকটি ফ্লাইওভার নির্মাণ, সিন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল, ছোটবনগ্রামে শেখ রাসেল শিশুপার্ক, বিসসিমলা থেকে সিটি হাট, ভদ্রা রেল ক্রসিং হতে নওদাপাড়া বাস টার্মিনাল, তালাইমারি থেকে কাটাখালি সড়ক প্রশস্তকরণ কাজসহ মহানগরীর ৩০টি ওয়ার্ডে সড়ক ও নর্দমা নির্মাণসহ নগরীর সকল উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।


সভামঞ্চে উপবিষ্ট ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিররবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here