ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১

ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি




জেলা প্রতিনিধিঃ



 ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বুধবার পিবিআইয়ের প্রতিবেদনের শুনানি শেষে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালত এ পরোয়ানা জারি করেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) রকিবুদ্দিন।


রকিবুদ্দিন জানান, গত ২৫ আগস্ট একই আদালতে এক নারী খোরশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। আদালত অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।



গত ৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম আদালতে প্রতিবেদন জমা দেন। 


প্রতিবেদনে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here