সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১

সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু


 



সময় সংবাদ ডেস্কঃ



রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে।

বুধবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় কবীর হোসেন, ৩৮, নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, কবীর হোসেনের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 


তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে এ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি পাঁচজন এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কবীর হোসেনের আগে ওই ঘটনায় দগ্ধ বিশ্বনাথ দত্ত, মো. রিপন ও আবুল কালাম ও শফিক নামে চারজনের মৃত্যু হয়। 



মৃত কবির হোসেনের ভাতিজা আফজাল গাজী জানান, কবির হোসেনের বাড়ি শরিয়তপুরের সখিপুর উপজেলায়। বাবার নাম খলিল দেওয়ান। মীরহাজিরবাগ এলাকায় থাকতেন তিনি, পেশায় ছিলেন রং মিস্ত্রী। 


শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সায়েদাবাদ জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন।

Post Top Ad

Responsive Ads Here