কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার




জেলা প্রতিনিধিঃ‌



বাগেরহাটের শরণখোলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঐ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বৃদ্ধ আনসার আলী আকন ঐ গ্রামের আব্দুস সাত্তার আকনের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দক্ষিণ রাজাপুর গ্রামের রহমান হাওলাদার বাড়ির পেছনের নির্জন স্থানে ১৬ বছর বয়সী কিশোরীকে একা পেয়ে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় আনসার আলী আকন। ঐ সময় ভুক্তভোগী কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আনসার আলী দৌড়ে পালিয়ে যায়।


আরো জানা গেছে, ঐদিন সন্ধ্যায় আনসার আলী আকনের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। পরে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আনসার আলীকে গ্রেফতার করে পুলিশ।



শরণখোলা থানার মো. সাইদুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ রয়েছে। ভুক্তভোগী কিশোরীকেও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here