আমতলীতে সমবায় দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৬, ২০২১

আমতলীতে সমবায় দিবস পালন



 আমতলী(বরগুনা) প্রতিনিধি:

উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে আমতলীতে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বর্নাঢ্য র‌্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে  আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম মৃধা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপজেলা বিআরডিবি সভাপতি জিএম মুছা, উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বাদল আকন, শিক্ষক আনোয়ারুল কবির, সমবায়ী মোঃ কামাল মোল্লা ও সুজন মৃধা প্রমুখ।   


Post Top Ad

Responsive Ads Here