কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের পায়রাবন্দর শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটির উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালুয়া ইউপি চেয়ারম্যান মো: শওকত হোসেন তপন বিশ্বাস।
উদ্বোধন অনুষ্ঠানে লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: তারিক খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবদুল হকের সঞ্চালনায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিক গাজী, বালীয়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সাইমুন রহমান ইসমাইল, ট্রাক চালক ইউনিয়ন পায়রাবন্দর শাখার উপদেষ্টা মিজু হাওলাদার, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক নান্নু সরদার, জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিউদ্দিন সরদারকে সভাপতি, আল-আমিনকে সহ-সভাপতি ও শিমুল হাওলাদারকে সাধারন সম্পাদক করে আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়নের পায়রাবন্দর শাখার কমিটি ঘোষনা করা হয়।
