ইউপি নির্বাচনকে সামনে রেখে বাগাট ইউনিয়নে বর্ধিত সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৬, ২০২১

ইউপি নির্বাচনকে সামনে রেখে বাগাট ইউনিয়নে বর্ধিত সভা



আরাফাত হোসেন রাজিব, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

 ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় আগামী নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ্জাহান মোল্যার সভাপতিত্বে এবং জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ রায় দেবু’র সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বাগাট উচ্চ বিদ্যালয়ে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উন্মুক্ত মতামতের সুযোগ থাকায় সাংগঠনিক আলোচনার পাশাপশি আগামী নির্বাচনে নৌকার প্রার্থীতা সম্পর্কেও আলোচনা হয়। ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বর্ধিত সভায় বক্তব্য রাখেন। অধিকাংশ বক্তা বর্তমান ইউপি চেয়ারম্যান ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান খাঁনকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি আহবান জানান। বক্তব্যের এক পর্যায়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদার বলেন, ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর স্থানীয় বিএনপি জামায়াত জোট সরকার সমর্থক গোষ্ঠি বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী-সমর্থকদের নানা ভাবে নির্যাতন করে এবং মিথ্যা মামলায় জড়িয়ে অসংখ্য নেতাকর্মীকে এলাকা ছাড়া করে। বাগাট ইউনিয়নে হাইব্রিড আওয়ামীলীগ হিসেবে পরিচিতদের প্রতি হুশিয়ারী উচ্চরণ করে তিনি বলেন, দলের ভেতর কোন বিভেদ সৃষ্টি করবেন না। বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, আইন বিষয়ক সম্পাদক জালাল মোল্যা, সহ-সভাপতি শেখ সোলায়মানের পাশাপাশি বর্তমান চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন তার বক্তব্যে সুখে-দুঃখে ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সহ-সভাপতি আঃ সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, এ্যাড. আলীমুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, সহ-প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিক প্রমুখ।  


Post Top Ad

Responsive Ads Here