নৌকা ডুবে বাবা - ছেলে নিখোঁজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৭, ২০২১

নৌকা ডুবে বাবা - ছেলে নিখোঁজ


 


জেলা প্রতিনিধিঃ


লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। তবে এ ঘটনায় বেঁচে গেছেন তাদের সঙ্গে থাকা চার জেলে।

শনিবার গভীর রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- একই এলাকার ৫০ বছর বয়সী মো. নুরুজ্জামান ও তার ছেলে নূর উদ্দিন।


নুরুজ্জামানের ভাগ্নে মো. জিল্লাল হোসেন জানান, রাতে তারা নদীতে মাছ ধরছিলেন। এ সময় তাদের মাছ ধরার নৌকাটি পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ডুবে যায়। নৌকায় থাকা অন্য চারজন তীরে উঠতে পারলেও বাবা-ছেলে তলিয়ে যান।


নিখোঁজের স্বজনরা জানান, নূর উদ্দিন সাঁতার না জানলেও শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় ইউপি সদস্য বাবুল দেওয়ান জানান, নদীতে ডুবে বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা চেষ্টা করেও তাদের খুঁজে পাচ্ছেন না। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়ভাবেও চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here