এক মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে মারলো অটো চালক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৪, ২০২১

এক মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে মারলো অটো চালক


 


জেলা প্রতিনিধিঃ


মায়ের সঙ্গে মাদরাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ইব্রাহিম খলিল নামে দশ বছরের এক শিশু। সড়কের বিপরীত পাশ থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চাপা দেয় তাকে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।


শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউপির বাকিলা চাপাতলি সড়কের সন্না গ্রামের কানির বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। ইব্রাহিম খলিল মধ্য সন্না খান বাড়ির মাওলানা ইলিয়াস খাঁর সন্তান।


প্রত্যক্ষদর্শী সফিকুর রহমান জানান, শিশুটি স্থানীয় ফুলছোঁয়া মাদরাসার ছাত্র। সন্ধ্যার কিছু আগে শিশুটিকে তার মা মাদরাসায় দিয়ে আসার জন্য নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে এসে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সড়কের বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা শিশুটির ওপর দিয়ে উঠিয়ে দেয়। এ সময় অটোরিকশার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।


প্রত্যক্ষদর্শী ইউনুস মোল্লা জানান, অটোরিকশার মধ্যে থাকা যাত্রীরা জানান চালক মোবাইলে কথা বলতে গিয়ে গাড়িটিকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে সড়কের বিপরীত পাশে মায়ের পাশে দাঁড়ানো শিশুটিকে চাপা দেয়।


অটোরিকশা চালক মধ্য সন্না মিজি বাড়ির ইউনুস মিজি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তবে অটোরিকশাটি স্থানীয়রা আটক করেছে।


হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here