অক্সি - মরফোন সহ দুই মাদক ব্যাবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

অক্সি - মরফোন সহ দুই মাদক ব্যাবসায়ী আটক


 

নিজস্ব প্রতিবেদকঃ



রাজধানী থেকে বিপুল পরিমাণ অক্সি-মরফোন নামের একটি ক্ষতিকারক মাদকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

গত রোববার ও সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


এক ক্ষুদে বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে।


ডিবি জানায়, মরফোন ট্যাবলেট বিদেশে মাদক হিসেবে ব্যবহৃত হতো। মূলত এটি একটি ব্যথানাশক ওষুধ। মাদক হিসেবে মরফোন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকায় রয়েছে।

 

Post Top Ad

Responsive Ads Here