প্রাইভেটকার দুর্ঘটনা, নিহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

প্রাইভেটকার দুর্ঘটনা, নিহত ২


 

সময় সংবাদ ডেস্কঃ



 মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এতে নিহতরা হলেন- ওমর আইয়ান (২০) ও ফাহমিদ রায়হান (২০)। এ সময় আহত হয়েছেন গাড়িচালক।  


কাফরুল থানার এসআই আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারচালককে পেছনে বসিয়ে ড্রাইভ করছিলেন রায়হান। রাওয়া ক্লাবের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।


পুলিশের এ কর্মকর্তা জানান, দুজনের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে। আহত গাড়ির চালক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here