আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সেনবাগে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সেনবাগ পৌর জামাতের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেপ্তারকৃত মো.আনোয়ারুল আজিম ওরফে সোহেল (৩৫) সেনবাগ পৌরসভার কাদরা এলাকার মো.ইলিয়াছের ছেলে। শনিবার দুপুরে সেনবাগ পৌরসভার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন,পুলিশ এসল্ট,বিস্ফোরেক মামলাসহ আরও ৪টি মামলা রয়েছে।
