ট্রেনের ধাক্কায় সিমেন্ট বোঝাই ট্রাক তিন টুকরো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

ট্রেনের ধাক্কায় সিমেন্ট বোঝাই ট্রাক তিন টুকরো





 




জেলা প্রতিনিধিঃ



টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপরে আটকে পড়া একটি সিমেন্ট বোঝাই ট্রাক তিন টুকরো হয়ে ছিটকে পড়েছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

বুধবার ভোরে ঐ উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের মাস্টার মাসুম আলী জানান, ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি বুধবার ভোরে রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের দিকে যাওয়া একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও ট্রাকটি তিন টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।


ঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ট্রেন লাইনের উপরে উঠিয়ে দেন। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি তিন টুকরো হয়ে বডি, চেসিস ও ইঞ্জিন আলাদা হয়ে যায়। ট্রাকটি উদ্ধার করা হচ্ছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক।

Post Top Ad

Responsive Ads Here