ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি, দোকান ও মাদ্রাসা পুড়ে গেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি, দোকান ও মাদ্রাসা পুড়ে গেছে




জেলা প্রতিনিধি



 বগুড়ার শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান, বাড়ি ও মাদরাসা পুড়ে গেছে। জ্বালানি তেলের দোকান থেকে লাগা আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কে ভাই ভাই বেকারির সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে সোনাতলা সড়কে ফ্রেন্ডস ট্রেডার্স নামে একটি জ্বালানি তেল-গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত।


মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও বাড়িতে। আগুনে মানিক মিয়া নামের এক ব্যক্তির খুচরা যন্ত্রাংশের দোকান ও দোকানটিতে রাখা ৮টি মোটরসাইকেল, মিঠু মিয়ার একটি লেপ-তোষকের দোকান ও একটি মুদি দোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল পেট্রোল ও গ্যাসের দোকান এবং অমিত সাহার তেল পেট্রোল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দোকানের পেছনে অবস্থিত একটি অনাবাসিক মহিলা মাদরাসা আগুনে পুড়ে যায়।


ব্যবসায়ীরা জানান, দোকানের ভেতরে থাকা সব পণ্য ও টাকা পুড়ে যায়। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারেননি তারা। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।


বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সংবাদ পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার স্টেশন ও পরে সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন নামের বগুড়া ফায়ার স্টেশনের এক ফায়ার ফাইটার আহত হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here