আবহাওয়া অফিসের নতুন বার্তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

আবহাওয়া অফিসের নতুন বার্তা


 

সময় সংবাদ ডেস্কঃ



গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এবার নেই সেই প্রবণতা। পাশাপাশি তাপমাত্রা কমারও আভাস রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত নিম্নচাপে পরিণত হতে পারে। এক্ষেত্রে বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা।


আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া অফিস জানায়, উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।



এদিকে মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ৬ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


এছাড়া ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Post Top Ad

Responsive Ads Here