চলন্ত বাস থেকে চেকারকে নামিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

চলন্ত বাস থেকে চেকারকে নামিয়ে হত্যা


  


জেলা প্রতিনিধিঃ



কুমিল্লার বুড়িচং উপজেলায় চলন্ত বাস থেকে নামিয়ে এক চেকারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের নাম রায়হান উদ্দিন ভূঁইয়া।

মঙ্গলবার রাতে সিলেট-কুমিল্লা মহাসড়কের বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়ন শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করছেন।


মৃত রায়হান দেবিদ্বার উপজেলার ফুলতুলি গ্রামের বাসিন্দা।

এদিকে এ ঘটনায় অপরাধীকে গ্রেফতার ও বিচার দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করবেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিবহণ বাস মালিক শ্রমিকরা।


এদিকে এ হত্যাকাণ্ডে সরাসরি ঢাকার পরিবহন মালিক জড়িত বলে দাবি করেছেন মৃতের স্ত্রী পারভীন আক্তার।


জানা যায়, মঙ্গলবার রাতে ময়নামতি শরীফপুর পয়েন্ট কুমিল্লা জেলা শহরের কুমিল্লা সিলেট মহাসড়কে তিশা বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিক ও সন্ত্রাসীরা চেকার রায়হানকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।


খবর পেয়ে তার স্ত্রী স্বামীকে (রায়হান) রাস্তার পাশে থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় রায়হানের স্ত্রী পারভীন আক্তার কয়েকজনকে আসামি করে বুধবার বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন।


রায়হানের স্ত্রী বলেন, আমার স্বামী দীর্ঘ ২০ বছর ধরে গাড়ির ডিউটি করছেন। ঢাকার একজন গাড়ির মালিকের সঙ্গে কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল আমার স্বামী। এর জেরে তাকে কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়ন শরিফ পয়েন্টে বাস থেকে জোর করে নামায় সন্ত্রাসীরা। এর পর মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আমার স্বামী মারা যান। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। আসামিদের গ্রেফতারের দাবি জানাই। 


তিনি আরো বলেন, আমি আসামিকে চিহ্নিত করি, তারা মাদকাসক্ত ছিল তাদের বাড়ি বুড়িচং থানা এলাকায়। 


বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সঠিক তদন্ত করে প্রকৃত হত্যার রহস্য উদ্ঘাটন করব। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। মামলা হয়েছে, তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here