দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৬ জনের প্রাণহানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৬ জনের প্রাণহানি

 



নিজস্ব প্রতিবেদকঃ




করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ২৭ হাজার ৯৩৪ জন প্রাণ হারালেন। 

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৬ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনে।


গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।


গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৭ জন। এখন পর্যন্ত মোট মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন। 

Post Top Ad

Responsive Ads Here