বৈশাখী টিভির ১৭বছর পূর্তি উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১

বৈশাখী টিভির ১৭বছর পূর্তি উদযাপন



মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধিঃ



রাঙ্গামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে বৈশাখী টেলিভিশনের ১৭বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আবারো প্রেস ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।



রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গমাটি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল, ওলামালীগের সভাপতি মাওলানা ক্বারী ওসমানগণী, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফজলুল ও পৌর মহিলা কাউন্সিলর জ্যোস্না বেগম প্রমুখ।



আলোচনা সভায় বক্তারা বলেন, আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে বৈশাখি টেলিভিশন বাংলা টিভি চ্যানেলগুলোর মধ্যে আলাদা একটি স্বকীয় বৈশিষ্ট স্থাপন করতে সক্ষম হয়েছেন। আর বস্তুনিষ্ঠ সংবাদ আর রুচিশীল মানসম্মত অনুষ্ঠান দিয়ে বৈশাখী আজ গণমানুষের টেলিভিশন। তাই বৈশাখী টেলিভিশনের নিরপেক্ষ, বস্তুনিস্ট সংবাদ পরিবেশনসহ দর্শকের কথা মাথায় রেখে নতুন নতুন অনুষ্ঠান সৃষ্টি মাধ্যমে বাংলার মানুষকে উপহার দিতে পারে বৈশাখীর কাছে আজকে এ প্রত্যাশা।



আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে ১৭ বছর পূর্তির কেক কাটেন অতিথিরা।

Post Top Ad

Responsive Ads Here