যাত্রা শুরু করলো রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১

যাত্রা শুরু করলো রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ





মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ



রাঙ্গামাটিতে স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার মধ্যদিয়ে রাঙ্গামাটির দূর্গম এলাকার শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে গড়ে উঠেছে নতুন নতুন স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে পার্বত্য এলাকায় শিক্ষার আলো যেমন ছড়াচ্ছে তেমনী পাহাড়ের ছেলে মেয়েরা বেকারত্ব দূর হচ্ছে।




সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের ভেদভেদি উলুছড়া এলাকায় রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।



রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাস্তবায়ন কমিটির সভাপতি মুরতিসেন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএইচটি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ চিত্তরঞ্জন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড, জিনবোধি মহাথের, আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সহকারী আনসার কমান্ডার মোঃ আব্দুল মোস্তসকিন।



এসময় দীপংকর তালুকদার এমপি আরো বলেন, দারিদ্রমুক্ত দেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। আর শিক্ষা বিস্তারের লক্ষ্যে বর্তমান সরকার দেশে শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটা জাতিকে সুস্থভাবে গড়ে তুলতে হলে শিশুকাল থেকেই শিক্ষা দিয়ে তার ভিত্তিটাকে মজবুত করে গড়ে তুলতে হবে। তাই মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে আমাদের সবাইকে দেশপ্রেম ও দায়িত্ব নিয়ে কাজ করতে পারলে শিক্ষার উন্নয়ন তরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here