ফরিদপুরে ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উৎসব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১

ফরিদপুরে ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উৎসব



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ১০ টায় খলিল মন্ডল হাট চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পর্ষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা।


বিদ্যালয়ের সভাপতি মোঃ তুহিনুর রহমান মন্ডলের সভাপতিত্বে বক্তব্যে রাখেন এফবিসিসিআই এর পরিচালক ও টেকনো মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির অন্যতম সদস্য ও হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ খায়ের মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সামসুল আলম চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।  


অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি নগদ ১ লক্ষ টাকা ও শিক্ষাবৃত্তি, কম্পিউটার ল্যাব প্রদান নিজস্ব অর্থায়নে করে দেওয়ার ঘোষনা দেন।



দিনব্যাপী অনুষ্ঠানের বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here