দেশের তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

দেশের তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস


 



নিজস্ব প্রতিবেদকঃ


বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিতা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


তিনি জানান, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন শেষে রাতের তাপমাত্রা বাড়তে পারে।


এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here