ঢাকায় জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

ঢাকায় জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন

ঢাকায় জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন
 
ঢাকায় জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন


স্টাফ রিপোর্টার:


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলোচিত রাজনীতিক জয়নাল আবেদীন হাজারীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।


জানাজার আগে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি ৭৫-পরবর্তী সময়ে রাজনীতিতে জয়নাল হাজারীর অবদান তুলে ধরেন।


জানাজা শেষে জয়নাল হাজারীর কফিনে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। জাসদের পক্ষ থেকে ফেনীর সংসদ সদস্য শিরীন আখতার শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসিম কুমার উকিল, যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

জানাজা শেষে জয়নাল হাজারীর মরদেহ ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জয়নাল হাজারীর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তার বাসভবন প্রাঙ্গণে সমাহিত করা হবে।



Post Top Ad

Responsive Ads Here