‘মানুষের মতো’ দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

‘মানুষের মতো’ দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল!

‘মানুষের মতো’  দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল!
 ‘মানুষের মতো’  দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল!


আন্তর্জাতিক ডেস্ক:

দেখতে অবিকল ‘মানুষের মতো’ একটি বাচ্চার জন্ম দিয়েছে ছাগল। এই খবর চাউর হতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেছে ওই এলাকায়। ঘটনাটি ভারতের আসামের কাছাড় এলাকার গঙ্গাপুর গ্রামের। 


জানা গেছে, ওই গ্রামেরই এক বাসিন্দার ছাগল যে বাচ্চা দিয়েছে তার মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। তবে কান ছাগলের মতোই। চার পা নয়, ছাগলের সেই বাচ্চার আবার দু’টি পা।


সদ্যোজাত ছাগলের বাচ্চাটিকে দেখতে ওই গ্রামে ভিড় জমাতে শুরু করেছেন আশপাশের গ্রামের বাসিন্দারাও। ছাগলের মালিক জানিয়েছেন, সোমবার ছাগলটি বাচ্চার জন্ম দেয়। অদ্ভুত দেখতে সেই বাচ্চাকে দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। যদিও বাচ্চাটি বেশিক্ষণ বাঁচেনি। পরিপুষ্ট এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি না পাওয়ায় এমন অদ্ভুত দেখতে হয়েছে বলে স্থানীয় পশু চিকিৎসকদের মত। সূত্র: ইন্ডিয়া টুডে

Post Top Ad

Responsive Ads Here