নব-নির্বাচিত দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

নব-নির্বাচিত দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

 
নব-নির্বাচিত দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ


দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নব নির্বাচিত দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দোহালিয়া ইউনিয়ন পরিষদের সম্মোখে প্যানেল চেয়ারম্যান হবুল হুসেনের সভাপতিত্বে ও ইউপি সচিব ফুলেন সূত্রধর এর পরিচালনায়       

       

উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপংকর সূত্রধর দোয়ালিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিমের নিকট দোহালিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।        


 এসময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপংকর সূত্রধর নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন ও সাবেক প্যানেল চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে বিদায় জানান।


এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ান আব্দুল বাছিত ও নব-নির্বাচিত ইউপি সদস্য, মো. সুলতান আলী, মো. আলী হোসেন, সফিকুর রহমান, জিয়াউল ইসলাম, ছবদিল আলম, সুনুর মিয়া, মফিজুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মোছা.রংফুল বেগম, মোহন মালা, মীরা রানী নাথ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিশিষ্টজনেরাা উপস্থিতি ছিলেন।




Post Top Ad

Responsive Ads Here