কাউখালীতে দাখিল পরীক্ষার ফলাফলে নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা শীর্ষে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

কাউখালীতে দাখিল পরীক্ষার ফলাফলে নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা শীর্ষে

কাউখালীতে দাখিল পরীক্ষার ফলাফলে নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা শীর্ষে
 
কাউখালীতে দাখিল পরীক্ষার ফলাফলে নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা শীর্ষে


পিরোজপুর প্রতিনিধি:

 পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা দাখিল ফলাফলে এবারও উপজেলায় প্রথম হয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।পাশের হার ও ফলাফলের গুনগত মানে এবারও উপজেলা কেন্দ্রে প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি।প্রায় শতভাগ পাশ সহ কেন্দ্রের সর্বোচ্চসংখ্যক অ+অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

মোট ২৬ জন পরীক্ষার্থী ২০২১ ইং সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন অ+, ৭ জন অ, ১১ জন অ-, ৩ জন ই ও ১ জন ঈ গ্রেডপেয়েছে। 

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ নাঙ্গুলী মাদরাসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।এ ছাড়া ২০১৭ এ অত্র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল মতিন সাহেব উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৯ এ অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নাসরুল্লাহ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্য অধ্যক্ষ সাহেব সকলের দোয়া চেয়েছেন। 




Post Top Ad

Responsive Ads Here