ইউজিডিপি প্রকল্পের অর্থায়নে দূর্গম জুরাছড়ি হাসপাতালকে নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০১, ২০২২

ইউজিডিপি প্রকল্পের অর্থায়নে দূর্গম জুরাছড়ি হাসপাতালকে নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর

ইউজিডিপি প্রকল্পের অর্থায়নে দূর্গম জুরাছড়ি  হাসপাতালকে নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর

ইউজিডিপি প্রকল্পের অর্থায়নে দূর্গম জুরাছড়ি

হাসপাতালকে নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর





মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির দুর্গম এলাকার রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দূর্গম জুরাছড়ি হাসপাতালকে নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (১ জানুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাটে জুরাছড়ি হাসপাতাল কর্তৃপক্ষকে এই নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জেন বিপাশ খীসা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনন্যা চাকমা প্রমুখ। 

এই নৌ এ্যাম্বুলেন্সটি দেয়ার কারণে দুর্গম জুরাছড়ি উপজেলার বসবাসকারীরা স্বল্প খরচে এই এ্যাম্বুলেন্সটির সুবিধা ভোগ করতে পারবে এবং দুর্গম এলাকার রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here