নৌকার প্রার্থী হুমায়ুন কবীর শাকিল এর উঠান বৈঠক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০১, ২০২২

নৌকার প্রার্থী হুমায়ুন কবীর শাকিল এর উঠান বৈঠক

 

নৌকার প্রার্থী হুমায়ুন কবীর শাকিল এর উঠান বৈঠক

নৌকার প্রার্থী হুমায়ুন কবীর শাকিল এর উঠান বৈঠক





কবির হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ 

আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাংশা উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পাংশার বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক পেয়েছে ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাকিল। এ নির্বাচনে জয়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ করে যাচ্ছেন তিনি।


বাহাদুরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ শেষে সাজিদ ট্রিমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজার সার্বিক সহযোগীতায় শুক্রবার সন্ধ্যায় বাহাদুরপুর বাগমারা গ্রামে ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক হয়। এ উঠান বৈঠকে ইউনিয়নের সর্বস্থরের জনগণ এসে গণজোয়ারে রুপ নেয়। এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ সময় বাহাদুরপুর ইউনিয়নের জনগন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে হুমায়ুন কবীর শাকিলকে পুনরায় নির্বাচিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here