পাকিস্তানে ভারী তুষারপাতে আটকা পড়ে নিহত ২১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

পাকিস্তানে ভারী তুষারপাতে আটকা পড়ে নিহত ২১


পাকিস্তানে ভারী তুষারপাতে গাড়িতে আটকা পড়ে নিহত ২১
ছবি: সংগৃহীত




নিজস্ব প্রতিবেদকঃ

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গেইলাত এলাকায় ভারী তুষারপাতে ঢেকে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে।

শনিবার দেশটির পাঞ্জাব প্রদেশের সীমান্ত লাগোয়া গেইলাতের মুরি এলাকায় তুষারপাতের ঘটনায় আটকা পড়া আরো এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।


গাড়িতে আটকা পড়াদের প্রাণহানির এই ঘটনায় গেইলাতের মুরি এলাকায় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। দেশটির সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দিনে মুরি এলাকায় ১০ হাজারের বেশি যানবাহন প্রবেশ করেছে। এসব যানবাহনের বেশিরভাগ আরোহীই পর্যটক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ভারী তুষারপাতের কারণে মুরির মহাসড়কে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে।


পাকিস্তানের অন্যতম পার্বত্য পর্যটন নগরী মুরি। রাজধানী ইসলামাবাদের উত্তরের এই শহর পর্যটকদের কাছে তুমুল জনপ্রিয়। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তুষারপাতের কারণে পর্যটকরা আটকা পড়ছেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here