আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়ামত আলী স্বরণে শোক সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ৩০, ২০২২

আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়ামত আলী স্বরণে শোক সভা

আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়ামত আলী স্বরণে শোক সভা

আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়ামত আলী স্বরণে শোক সভা



বীর মুক্তিযোদ্ধা নেয়ামত আলী মৃত্যুর আগ পর্যন্ত জনকল্যাণে ও মানব সেবায় কাজ করে গেছেন-দীপংকর তালুকদার এমপি

 

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

নেয়ামত আলী মৃত্যুর আগ পর্যন্ত এলাকার জনকল্যাণে ও মানব সেবায় কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়ামত আলী ছিলেন মাটি ও মানুষের জাগ্রত চেতনার একজন বিবেক। তিনি বেচে থাকার আগমুর্হুতে রাজস্থলী আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে রাজস্থলী উপজেলাবাসীর অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।


রোববার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া শফিপুর এলাকায় মরহুম প্রবীন আওয়ামী লীগের নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়ামত আলী স্বরণের প্রয়াতের বাড়ীতে এক শোক সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা এর সভাপতিত্বে মাসুমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মরহুমের ছোট ছেলে সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা।


এ সময় শোক সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,  জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পুলক চৌধুরী, ছাত্রলীগের সভাপতি,অংসুইচিং মারমা, (বিজয়) সহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







Post Top Ad

Responsive Ads Here