কাউখালীতে জেলা পরিষদ কর্তৃক হতদরিদ্র বেকার মহিলাদের প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ৩০, ২০২২

কাউখালীতে জেলা পরিষদ কর্তৃক হতদরিদ্র বেকার মহিলাদের প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরন

কাউখালীতে জেলা পরিষদ কর্তৃক হতদরিদ্র বেকার মহিলাদের প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরন
 কাউখালীতে জেলা পরিষদ কর্তৃক হতদরিদ্র বেকার মহিলাদের প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরন

পিরোজপুর  প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে  জেলা পরিষদের অর্থায়নে উপজেলার ৫ টি ইউনিয়নের ৯৫জন হতদরিদ্র বেকার  মহিলাদের  কর্মসংস্থানের লক্ষে ১ টি করে  সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠিত । 

আজ রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণী  অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য শাহাজাদী শাহীন রেবেকা চৈতী, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here