সোনালী ব্যাংক দোয়ারাবাজার শাখার নতুন ভবন উদ্বোধন |
দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী ব্যাংক লিমিটেডের দোয়ারাবাজার শাখা কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সোনালী ব্যাংক দোয়ারাবাজার শাখার নতুন ভবনের উদ্বোধন করেন সিলেটের জেনারেল ম্যানেজার মো.জামাল মোল্লা
এ সময় ব্যাংক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেটের প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানাজার মো. এমরান উল্লাহ, দোয়ারাবাজার শাখা ম্যানাজার মো.মাহফুজুল হক, সুনামগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল মো. আরিফুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, রনসেন দাস সিনিয়র অফিসার, উৎপল রায় আইটি, দেলোয়ার হোসেন ক্যাশিয়ার, তোফায়েল আহমদ ক্যাশিয়ার, মামুন মিয়া, মো.জামাল উদ্দিন, সুষ্মিত তালুকদার প্রমুখ।
উল্লেখ- ১৯৮৩ সালে দোয়ারাবাজার সোনালী ব্যাংকের শাখার যাত্রা হলেও দীর্ঘদিন দোয়ারা মধ্য বাজারে একটি জরাজীর্ণ ভবনে ব্যাংকিং কার্যক্রম চলমান থাকলেও এবার দোয়ারাবাজার থানা ভবনের বিপরীতে সোনালী ব্যাংকের নতুন ভবনের কার্যক্রমের মাধ্যমে সোনালী ব্যাংকের যাত্রা শুরু হলো।
