বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ৩০, ২০২২

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্য

 

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্য



আমতলী (বরগুনা) প্রতিনিধি: 

প্রেমিকা সাদিয়া বিয়ে করতে রাজি না হওয়ায় গলায় ফাঁস দিয়ে প্রেমিক মোঃ পারভেজ (২৭) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ প্রেমিক পারভেজের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন। প্রেমিক পারভেজ একটি ঔষধ কোম্পানীর আমতলী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় শনিবার রাতে।


জানাগেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ডালিসাফা গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে মোঃ পারভেজ গত পাঁচ বছর ধরে একই জেলার সাদিয়া নামের একটি মেয়ের সাথে প্রেম করে আসছিল। চাকুরী হলেই বিয়ে করবে বলে সাদিয়া প্রেমিকা পারভেজকে প্রতিশ্রæতি দেয়। কিছু দিন আগে ওই প্রেমিকার এনটিআরসির মাধ্যমে একটি কলেজে চাকুরী হয়। কলেজে চাকুরী হওয়ায় পারভেজ প্রেমিকা সাদিয়াকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সাদিয়া প্রেমিক পারভেজকে বিয়ে করতে রাজি হয়নি। এ নিয়ে দু’জনের মধ্যে বেশ কয়েকদিন ধরে মান অভিমান চলে আসছিল। শনিবার রাতে প্রেমিকার সাথে অভিমান করে পারভেজ আমতলী পৌর শহরের একটি ভাড়া বাসার সিলিং ফ্যানে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারভেজ পপুলার ঔষধ কোম্পানীর আমতলী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।


পারভেজের বাবা ফারুক হোসেন কান্নাজনিত কন্ঠে বলেন, সাদিয়া নামের একটি মেয়ের প্রেমে পরে আমার ছেলের জীবন দিতে হলো। আমি এ ঘটনার বিচার চাই।


আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here