রাঙ্গামাটিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৫, ২০২২

রাঙ্গামাটিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

 

 
রাঙ্গামাটিতে ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এ চতুর্থ ধাপের নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (৫জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

যেসব ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন তারা হলেন- কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া ইউনিয়নের অংক্যজ চৌধুরী, ২নং ফটিকছড়ি ইউনিয়নের ঊষাতন চাকমা, ৩নং ঘাগড়া ইউনিয়নের নাজিম উদ্দিন, ৪নং কলমপতি ইউনিয়নের ক্যজাই মারমা, কাপ্তাই পজেলার চিৎমরম ইউনিয়নের ওয়েশ্লিমং চৌধুরী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেশের জন্য, সমাজের উন্নয়নে কাজ করবেন।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের সেবার মান উন্নয়নে, দেশের উন্নয়নে আমরা কাজ করে যাবো।

উল্লেখ্য, সারাদেশের দেশের ন্যায় রাঙ্গামাটিতে অনুষ্ঠিত চতুর্থ ধাপে ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার ৫ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বাকী ৫টি ইউপির প্রজ্ঞাপন জারী না হওয়ায় তারা শপথ নিতে পারেননি।



Post Top Ad

Responsive Ads Here