ভয়ঙ্কর ফাঁদ পেতেছে মানবপাচারকারী চক্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১২, ২০২২

ভয়ঙ্কর ফাঁদ পেতেছে মানবপাচারকারী চক্র


 


জেলা প্রতিনিধিঃ



সিলেটে মানবপাচারকারী একটি চক্র ভয়ঙ্কর ফাঁদ পেতেছে। চক্রটি এ অঞ্চলের যুবক-যুবতী ও তরুণ-তরুণীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশ পাঠিয়ে জিম্মি করে পরিবারের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।


মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সিলেটের মোগলাবাজার ধানাধীন শ্রীরামপুর বাজার থেকে তাদের গ্রেফতার করে।



গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের মৃত আবদুল আলিমের ছেলে শহিদুল ইসলাম শাহিন (৪০) ও মোগলাবাজার থানার দক্ষিণ সুলতানপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আশিকুর রহমান (৩৫)।


মানবপাচারকারী চক্রের আরও কয়েকজনের উপর নজরদারি চালাচ্ছে র‍্যাব। শিগগিরই তারা গ্রেফতার হবেন বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।


তিনি বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বলেন, এই চক্রের হাতে বন্দী হওয়া সিলেটের এক যুবক সম্প্রতি ইন্ডিয়া থেকে পালিয়ে এসে আমাদের কাছে অভিযোগ করেছেন।



পরে এ বিষয়ে র‍্যাব-৯ তদন্ত শুরু করে এবং ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।  

 

মেজর মাহফুজুর রহমান জানান, এটি একটি ভয়ঙ্কর চক্র। তারা নানা প্রলোভন দেখিয়ে নেপাল ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে যুবক-যুবতী ও তরুণ-তরুণীদের পাঠিয়ে সেখানে থাকা চক্রের সদস্যদের হাতে জিম্মি করায়। পরে চাপ দিয়ে বন্দীর পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

ইন্ডিয়ায় এই চক্রের হাতে এমনভাবে বন্দী হওয়া এক যুবক সম্প্রতি কোনোমতে পালিয়ে এসে আমাদের শরণাপন্ন হয়েছেন।

মেজর মাহফুজুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া গেছে। এ চক্রের আরও কয়েকজনকে আমরা নজরদারিতে রেখেছি, শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

Post Top Ad

Responsive Ads Here