ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৪ জন হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১২, ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৪ জন হাসপাতালে ভর্তি


 





নিজস্ব প্রতিবেদকঃ



ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ১৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি সবাই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সব মিলিয়ে ৩৯ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২২ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৭ জন রোগী রয়েছেন।



চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৯১ জন। একই সময়ে এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।  


গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Post Top Ad

Responsive Ads Here