দুই ডোজ টিকাগ্রহণ ছাড়া শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৬, ২০২২

দুই ডোজ টিকাগ্রহণ ছাড়া শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব

 

দুই ডোজ টিকাগ্রহণ ছাড়া শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভা শেষে বক্তব্য রাখেন- ছবি: সংগৃহীত



নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাস প্রতিরোধের দুই ডোজ টিকাগ্রহণ ছাড়া ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


সভায় ৮টি বিষয়ের মধ্যে ৪টি প্রস্তাবের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া একটি প্রস্তাব বাদ দিয়ে তিনটি প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে।


অন্যান্য প্রস্তাবের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষের উপস্থিতি সীমিত করতে হবে। যেসব শিক্ষার্থীরা দুই ডোজ টিকাগ্রহণ করেনি তাদের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি আরো বলেন, করোনার সংক্রমণ বেড়ে গেলে গণপরিবহন নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে গণপরিবহনে ভাড়া না বাড়াতে বিআরটিএ-কে নির্দেশনা দেওয়া হবে।


খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাণিজ্য মেলা, বইমেলা, রেস্তোরাঁ, শপিংমলে প্রবেশ করতে হলে দুই ডোজ করোনার টিকা নিতে হবে। এছাড়া ট্রেন, বিমানে চলাচল করতে হলে দুই ডোজ টিকা বাধ্যতামূলক নিতে হবে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here