এবার তুরাগে ইজিবাইক তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৬, ২০২২

এবার তুরাগে ইজিবাইক তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

 

এবার তুরাগে ইজিবাইক তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর তুরাগ থানার বাউনিয়ায় একটি ইজিবাইক তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।


তিনি জানান, একজন ফোন দিয়ে জানিয়েছেন, একটি ভবনে আগুন লেগেছে। ভবনের নিচে ইজিবাইক তৈরির কারখানা রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়েছে।


ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।


এদিন বেলা ১১টা ৪ মিনিটে বাংলামোটরের রাহাত টাওয়ারের ১১তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।


এর আগে, মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এক অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- মো. জাহাঙ্গীর, রোমা আক্তার ও আফরিন। 

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here