ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু, স্বজনদের আহাজারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ০৪, ২০২২

ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু, স্বজনদের আহাজারি

 

ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু, স্বজনদের আহাজারি
ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু, স্বজনদের আহাজারি



ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠিতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আরমান হোসেন আনান ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রের ছাত্র। সে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন সোহাগের ছেলে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার জেলেপাড়া সড়কে দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেট পড়া শেষে বাইসাকেলে করে সহপাঠী সানমুনকে নিয়ে শহরের কুতুব নগর এলাকায় বাড়ি ফিরছিলো আরমান। এসময় পেছন দিক থেকে আসা তেলবাহী একটি লড়ি সাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেল চালক আরমানের মাথা লড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় সে। আহত হয় সহপাঠী সানমুন। তবে ঘটনার পর ঘাটত লড়ি চালক পালিয়ে যায়। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here